বিদ্যালয় পরিচিতি ও ইতিহাস

বিদ্যালয় পরিচিতি ও ইতিহাস

রাণীপুকুর উচ্চ বিদ্যলয় ও মহাবিদ্যালয়টি মিঠাপুকুর তথা রংপুর জেলার নান্দনিক সৌন্দর্যমন্ডিত ও স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম ।   আলোকিত মানুষ গড়ার মহান ব্রত নিয়ে ১৯৪৫ সালে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে। ইতিহাস সাক্ষ্য দেয় মিঠাপুকুর তথা রংপুর অঞ্চলে শিক্ষা বিস্তারে রাণীপুকুর বহুমূখী উচ্চ বিদ্যালয়(পূর্বে র নাম)এর গৌরবোজ্জল ভূমিকা ছিল। শিক্ষার এই ব্যাপক বিস্তারে ডাঃ মোঃ তোজাম্মল হোসেন, শিবনাথ পন্ডিত,  মৌলভী জামিন উদ্দিন আহমেদ, মোঃ সদর উদ্দিন মন্ডল, নজম উদ্দিন আহমেদ, ভরসা পন্ডিত, মোঃ মফিজ উদ্দিন প্রামাণিক, মোঃ রইচ উদ্দিন প্রমুখ উদ্যোগী শ্রদ্ধেয় ব্যক্তিগণ প্রত্যেকেই ছিলেন স্বমহিমায় উজ্জ্বল। তাঁদের বিচ্ছুরিত দ্যুতিতে আমরা আলোকিত ছিলাম দীর্ঘকাল।

শিক্ষাক্ষেত্রে আর ও অবদান রাখাতে এবং উচ্চ শিক্ষার পথ সুগম করতে  এলাকার সুবিধা বঞ্চিত অসহায় হতদরিদ্র জনগোষ্ঠীকে শিক্ষিত করবার লক্ষ্যে  ১৯৯৫ সালে এলাকার শিক্ষানুরাগী মহৎ ব্যক্তিবগ্যের প্রচেষ্ঠায় স্কুলটিকে একাদশ ও দ্বাদশ শ্রেনিতে উন্নীত করে প্রতিষ্ঠানটির নাম রাখা হয় রাণীপুকুর উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয়।

সম্পূর্ণ রাজনীতিমুক্ত পরিবেশে শৃঙ্খলা ও সময়ানুবর্তিতার সাথে শিক্ষার্থীদের সৃজনশীল, নেতৃত্ব গুণাবলীসম্পন্ন, দেশপ্রেমিক ও দক্ষ মানবসম্পদে পরিণত করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।

২০২০ সালে  প্লাটিনাম জয়ন্তী পার করে  মেধা ও মননের সংশ্লেষ ঘটিয়ে প্রতিষ্ঠানটি  মিঠাপুকুর উপজেলার শীর্ষ ১০ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে নিজের অবস্থান ধরে রেখেছে।

সাফল্যমন্ডিত ও দীর্ঘ পথ পরিক্রমার নেপথ্যে রয়েছে নিখুঁত কর্ম পরিকল্পনা এবং অধ্যক্ষ-শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকের মধ্যে রয়েছে অভাবনীয় মিলবন্ধন।

Chat